১০০ টি মজার ধাঁধা, এবং উত্তর সহ ধাঁধা জেনে নিন তাহলে আজকেই।

১০০ টি মজার ধাঁধা

১০০ টি মজার ধাঁধা জানতে অনেকেই গুগল এ সার্চ করেন আজকের পোস্টটি তাদের জন্য। আজকের নিবন্ধ থেকে, আমরা বিভিন্ন ধাঁধা উত্তর সহ জেনে নিবো।  এই নিবন্ধ এর মাধ্যমে, আপনি আপনার পরিবার এবং বন্ধুদের একটি মজাদার প্রশ্ন বা মজার ধাঁধা হিসাবে ব্যবহার করতে পারেন।

অনেক শিশু এবং প্রাপ্তবয়স্করা একটি ধাঁধা এবং উত্তর জিজ্ঞাসা করতে পছন্দ করে। এ কারণেই আজ অনেক আকর্ষণীয় ধাঁধা রয়েছে নিচে। আপনি সেগুলি পড়তে এবং লিখতে পারেন। ত দেরি নাহ করে নিচের ১০০ টি মজার ধাঁধা দেখে নিনঃ

১০০ টি মজার ধাঁধা

১. সাজালেও সাজে বাজালেও বাজে, প্রতিদিনের রান্নায়ও সে খুব কাজের। বলতো কি সেটা?

উত্তর: মাটির হাঁড়ি।

২. নাম তার কিন্তু জামা, কিন্তু কেউ জামা গাঁয়ে দেয় না। বলতো কি সেটা?

উত্তর: পায়জামা।

৩. তিন অক্ষরের এমন একটি দেশ, তার পেট কাটলে খাই যে বেশ। বলতো কি সেটা?

উত্তর: আসাম।

৪. হাঁড়ির ভিতরে বালির ভিতর হাজার রমণী নাচে, একটু পরেই হয় সে খাবার তপ্ত চুলার আঁচে। বলতো কি সেটা?

উত্তর: মুড়ি।

৫. বারো মাসের কচি মেয়ে, যখন তেরো মাসে পড়ে, ডাইনে বাঁয়ে গন্ডা গন্ডা, ছেলে প্রসব করে। বলতো কি সেটা?

উত্তর: কলা গাছ।

৬. একটি পরিবারে মা-বাবা ও তাদের ৭জন ছেলে আছে॥ প্রত্যেকটি ছেলের একটি করে বোন আছে॥ সেই পরিবারের এখন মোট সদস্য সংখ্যা কত??

উত্তর: ১০ জন।

৭. গরমও নয়, আবার ঠান্ডাও নয়, তবুও আমরা সেটা ফু দিয়ে খাই। বলতো কি সেটা?

উত্তর: বাদাম।

৮. সর্বদা আন্ধার ঘরে থাকি আমি খুব নড়াচড়া করি, আবার একটুখানি খাবার পেলে তাকে খাবলে ধরি। বলতো কি সেটা?

উত্তর: জিহ্বা।

৯. কান নাই তার মাথাও নাই, কিন্তু পেট ভরে খায়, তার কাম নাই কাজ নাই, কিন্তু মাথা নিয়ে ঘুমায়। বলতো কি সেটা?

উত্তর: বালিশ।

১০. চারি দিকে তার কাঁটা বেত, মাথায় আছে তার মুকুট, দেখতে লাগে খান সাহেব। বলতো কি সেটা?

উত্তর: আনারস।

১১. হাত আছে তার পা নাই, বুক তার কাটা। কিন্তু সে আস্ত মানুষ গিলে খায়, মাথা তার কাটা। বলতো কি সেটা?

উত্তর: শার্ট।

১২. কাদের চোখ থাকে কিন্তু তাদের চোখের পাতা থাকে না? বলতো কি সেটা?

উত্তর: মাছ।

১৩. শুইতে গেলে তাকে দিতে হয়, না দিলে বিষণ ক্ষতি হয়, কালিদাস পন্ডিত কয় যাহা বুঝেছ ইহা কিন্তু তাহা নয়।

উত্তর: দরজার খিল।

১৪. হাট থেকে আসলেন সাহেব কোর্ট প্যান্ট পরে, তাহার কোর্ট প্যান্ট খোলার পরে চোখ অনেক জ্বালা করে। বলতো কি সেটা?

উত্তর: পেঁয়াজ।

১৫. পোলা কালে বস্ত্রধারী যৌবনে হয় উলঙ্গ, বৃদ্বকালে হয় জটাধারী মাঝখানে তার সুড়ঙ্গ। বলতো কি সেটা?

উত্তর: বাঁশ।

১৬. বাঘের মত লাফ দেয় সে, কুকুর হয়ে নিচে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সে সোলা হয়ে ভাসে। বলতো কি সেটা?

উত্তর: ব্যাঙ।

১৭. হাসতে হাসতে যায় সব নারী পর পুরুষের কাছে, যাইবার সময় বেশ কান্নাকাটি কিন্তু ভিতরে গেলে হাসে। বলতো কি সেটা?

উত্তর: মেয়েদের হাতের চুঁড়ি।

১৮. কালিদাস পণ্ডিতে কয় তার বাল্যকালের কথা, ৯ হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা। বলতো কি সেটা?

উত্তর: আঠার হাজার পাতা।

১৯. আমি তুমি দুজনই দেখিতে এক রুপ, আমি কত কথা বলি তুমি কেন থাকো চুপ। বলতো কি সেটা?

উত্তর: নিজের ছবি।

২০. কে প্রতি সকালে মাথা হারায় কিন্তু আবার প্রতি রাতেই তা ফিরে পায়? বলতো কি সেটা?

উত্তর: বালিশ।

২১. শোনো ভাই কালিদাস এর হেয়ালীর ছন্দ, দরজা আছে কিন্তু হাজারটা তবু কেনো বন্ধ?

উত্তর: মশারী।

২২. পানিতে জন্ম যার, পানিতে ঘর বাড়ী, ফকির নহে, ওঝা নহে, কিন্তু মুখেতে দাড়ি। বলতো কি সেটা?

উত্তর: কচুরি পানা।

২৩. দিন রাত চলি ফিরি নাই মোর অবসর, দিন যায় আর মাস যায়, যায় চলে বছর। বলতো কি সেটা?

উত্তর: ঘড়ি।

২৪. চার পায়ে বসি, আট পায়ে চলি, কিন্তু বাঘ নয়, ভালুক নয়, আস্ত মানুষ গিলি। বলতো কি সেটা?

উত্তর: পালকি।

২৫. আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে, তবুও সবাই তারে ফল নাম বলে। বলতো কি সেটা?

উত্তর: পরীক্ষার ফল।

২৬. তার হাত নাই, পা নাই, এ কেমন রসিক নাগর, অনায়াসে পার হয় নদী কিংবা সাগর। বলতো কি সেটা?

উত্তর: নৌকা/জাহাজ।

২৭. কোন জিনিস গাছে থাকে সবুজ, কিন্তু দোকানে থাকে কালো, বাড়িতে আনলে লাল। বলতো কি সেটা?

উত্তর: চা।

২৮. মানুষ কখন নিজ গালে নিজেই চড় মারে। বলতো কি সেটা?

উত্তর: যখন গালে মশা বসে।

২৯. কোন জিনিস আমরা কয়েক ঘণ্টা ধরে, চিবিয়ে চিবিয়ে খেলেও পেট ভরবেনা। বলতো কি সেটা?

উত্তর: চুইংগাম।

৩০. কোন বিজ্ঞানির নাম এর মাঝখানে উঠ শব্দটি চলে আসে?

উত্তর: নিউটন।

৩১. কে দশ কেজি ওজনের লোহা তুলতে পারে, কিন্তু এক কেজি ওজনের তুলা তুলতে পারে না। বলতো কি সেটা?

উত্তর: চুম্বক।

৩২. কোন সে জিনিস সবসময় প্রচুর গরম থাকে। বলতো কি সেটা?

উত্তর: গরম মসলা।

৩৩. কোন খাবার খাওয়ার আগে গান গাওয়ার দরকার হয়?

উত্তর: জন্মদিনের কেক।

৩৪. বলেনতো একজন মানুষ কি করে ৩০ দিন না ঘুমিয়ে কাটাতে পারে?

উত্তর: রাতে ঘুমিয়ে।

৩৫. কোন ব্যাংক এর কাজ শুধুই মোবাইল চার্জ করা। বলতো কি সেটা?

উত্তর: পাওয়ার ব্যাংক।

৩৬. দুই জনই যমজ ভাই, এক ভাই যদি হারিয়ে যায়, আরেক ভাইও কোনো কাজের নয় , বলো তো কোন সে দুই ভাই?

উত্তর: জুতা।

৩৭. কোন তারাতে সর্বদা গান বাজনা হয়? বলতো কি সেটা?

উত্তর: একতারা।

৩৮. ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি।

উত্তর: হাঁচি।

৩৯. বলতো একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মত?

উত্তর: ঠিক একেবারে আপেলের বাকি অর্ধেকের মতো।

৪০. ব্রেকফাস্টে কখনো আপনি কি খেতে পারবেন না?

উত্তর: লাঞ্চ এবং ডিনার।

৪১. পাতা আছে তার কিন্তু গাছ নেই, তারা আছে তার কিন্তু আকাশ নেই, পানি আছে কিন্তু তার মেঘ নেই। বলতো কি সেটা?

উত্তর: চোখের পাতা।

৪২. তাকে হাত দিলে দেয় বন্ধ করে আবার প্রতি সূর্যদোয়ে দেয় খুলে, ঘোমটা দেয়াই যে স্বভাব তার, সহজে তখন মুখ নাহি তোলে। বলতো কি সেটা?

উত্তর: লজ্জাবতী লতা।

৪৩. পেট ভরে না তবুও খায় সবধরনের পশু প্রাণি, তার প্রথম অক্ষর বাদ দিয়ে দিলে হয় খেলার নামে। বলতো কি সেটা?

উত্তর: বাতাস।

৪৪. ফস করে রেগে যায় সে, জ্বলে উঠে দপ করে, বাক্স এ থাকে সারি সারি,  ঘুমে থাকে সে পড়ে? বলতো কি সেটা?

উত্তর: দিয়াশলাই

৪৫. এমন একটি কি জিনিস আছে রে ভাই, যা নিজের মধ্যে থাকা বেশ ভালো, ইহা অন্যের কাছ থেকে পেলে তার মুখ হয়ে যায় বেশ কালো? বলতো কি সেটা?

উত্তর: লজ্জা।

৪৬. একটা ঘড়ির উপর দিয়ে, একটা ঘোড়া চলে গেলো, ঘড়িটার এখন কটা বাজবে?

উত্তর: বারোটা।

৪৭. কোন ফুল কখনো ফোটে না, তবুও তাকে আমরা সুন্দর ফুল বলে ডাকি। বলতো কি সেটা?

উত্তর: বিউটিফুল।

৪৮. বাঘের মত লাফ দেয় সে, কিন্তু কুকুর হয়ে বসে, পানির মধ্যে তাকে ছেড়ে দিলে, ছোলা হয়ে সে ভাসে। বলতো কি সেটা?

উত্তর: ব্যাঙ।

৪৯. দাঁড়ায় না তো সে, আবার বসে থাকে নাকো, সর্বদা চলাই যে তার কাজ, মূল তত্ত্ব তাহার যে না বোঝে, তার মাথায় পড়ে বাজ? বলতো কি সেটা?

উত্তর: সময়।

৫০. কোন বাজি আপনি ইচ্ছে করলেই খাওয়া যায়?

উত্তর: ডিগবাজি।

৫১. কাঁচাতে যেই ফলগুলো সর্বজনেই খায়, পাঁকলে সেই ফল মাটিতে গড়াগড়ি খায়? বলতো কি সেটা?

উত্তর: ডুমুর।

৫২. কোন জিনিস কাটলে শুধুই বাড়তে থাকে? বলতো কি সেটা?

উত্তর: পুকুর।

৫৩. ব্যবহার করতে হবে কোন জিনিসটাকে ভাঙতেই হবে? বলতো কি সেটা?

উত্তর: ডিম।

৫৪. কোন মূলের হয় লাল ফুল? বলতো কি সেটা?

উত্তর: শিমূল।

৫৫. আমিই হাসাই আমিই কাঁদাই, নই কিন্তু আমি প্রাণি, সবাই দেখতে এসে ক্ষণিক ভোলে ব্যথার বাণী। বলতো কি সেটা?

উত্তর: সিনেমা বা নাটক।

৫৬. আমাকে যদি না পায়, সবাই করে শুধু হায় হায়, ইচ্ছামতো যদি আসি, আমাকে দেয় বিদায়। বলতো কি সেটা?

উত্তর: পানি।

৫৭. কোন ফল গাছের ফুল ফোটে কি ফোটে না, তা সকালে বা বিকালে কেউই দেখে না। বলতো কি সেটা?

উত্তর: ডুমুর।

৫৮. মধ্যখানে একটু পানি তার চুনকাম করা ঘর, ভেঙে গড়তে বললেই তার গায়ে আসে জ্বর।

উত্তর: ডিম।

৫৯. উড়তে সে পেখম বীর, ময়ূর কিন্তু সে নয়। মানুষও খায় গরুও খায়, বাঘ কিন্তু সে নয়। বলতো কি সেটা?

উত্তর: মশা।

৬০. আমি কিন্তু নিজে খাই না, তবে আমি সর্বদা নিজের মুখে অন্যকে খাওয়াই। বলতো কি সেটা?

উত্তর: চামচ।

৬১. কোন প্রাণীটির ভয়ে মানুষ প্রতি রাতে খাঁচায় বন্দি থাকে। বলতো কি সেটা?

উত্তর: সেই প্রাণীটি মশা ও খাঁচা হলো মশারি।

৬২. আমি যাকে আনতে গেলাম, আবার তাকে দেখেই ফিরে এলাম। সে যখন আবার চলে গেলো, তখনই তারে নিয়ে এলাম। বলতো কি সেটা?

উত্তর: বৃষ্টি ও পানি।

৬৩. ইংরেজিতে সে বাদ্য, বাংলায় সে খাদ্য, কি সেই ফল, ত তাড়াতাড়ি বল?

উত্তর: বেল।

৬৪. কালো মুখো পুত্র যার, বুকে তে আঘাত করে, কিন্তু মার এক অভিশাপে, পুত্র জ্বলে-পুড়ে মরে। বলতো কি সেটা?

উত্তর: দিয়াশলাই।

৬৫. শুঁড় দিয়ে কাজ করি কিন্তু নই আমি হাতি, সর্বদা পরের উপকার করি তবুও খাই লাথি।

উত্তর: ঢেঁকি।

৬৬. আমি যাকে বলি মামা আবার বাবাও বলে তাই, ছেলেও তাকে মামা বলে, তার মাও বলে তাই। – কাকে সবাই মামা বলে?

উত্তর: চাঁদ।

৬৭. আপনি তাকে যদি ধরতে পারেন মেরেই ফেলবেন, আর তাকে ধরতে না পারলে সে কিন্তু আপনার সাথেই থাকবে। বলতো কি সেটা?

উত্তর: উকুন।

৬৮. কোন সে সেই শয়তান, নাকে বসে ধরে রাখে কান?

উত্তর: চশমা।

৬৯. অতি ক্ষুদ্র সেই জিনিসটা, কিন্তু বহন করে মানুষটা ?

উত্তর: জুতো।

৭০. তার কিন্তু শরীর নেই, তবুও সে খুব ভালো, তবে তাকে ছাড়া এই জগৎ কালো। বলতো কি সেটা?

উত্তর: আলো।

৭১. আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন ,আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে।

উত্তর: উকুন।

৭২. কোন বরকে সবাই দেখতে ও শুনতে চায়?

উত্তর: খবর।

৭৩. যদি বুদ্ধি তোমার থাকে ভাই, বলো ত দেখি কোন সুখে সুখ নাই?

উত্তর: অসুখ।

৭৪. মানুষ আমাকে একদম পছন্দ করেনা, কিন্তু আমাকে দেখলেই তারা হাততালি দেয়। বলতো কি সেটা?

উত্তর: মশা।

৭৫. কি টানলে শুধু ছোট হয়, কিন্তু কখনো বড় হয়না?

উত্তর: সিগারেট।

৭৬. কোন কার কখনো চলতে পারে না?

উত্তর: কুকার।

৭৭. পানি ছাড়া অনেক নদী, পাথর ছাড়া অনেক পাহাড় এবং মানুষ ছাড়া অনেক শহর কোথায় পাওয়া যায়?

উত্তর: একটি ম্যাপে।

৭৮. বেড়েই যদি যায় একবার, আর কোনো ভাবেই কমবে না।

উত্তর: বয়স।

৭৯. সবার কাছেই তা রয়েছে, কিন্তু কারোর খুব ছোট আবার কারোর অনেক বড়। বলতো কি সেটা?

উত্তর: মানুষের মন।

৮০. কোন সে সেই রুম, যে রুমের কোনও দরজা নেই?

উত্তর: মাশরুম।

৮১. কোন মা কখনো ভাত খেতে দেয় না?

উত্তর: সিনেমা।

৮২. কোন সে জিনিস, যা বাচ্চা থেকেই বুড়ো?

উত্তর: বুড়ো আঙ্গুল।

৮৩. কোন প্রাণী বলতো দেখি ৬ পায়ে সে হাঁটে, ঘুরতে তাকে আমরা দেখি যেথায় খুশি পথে ঘাটে?

উত্তর: পিঁপড়ে।

৮৪. আমার উপর যদি বৃষ্টিও পড়ে, তবুও আমি কিন্তু ভিজে যাই না। বলতো কি সেটা?

উত্তর: পানি।

৮৫. পিতার নাম কারেন্ট, মাতার নাম বিজলি, পুত্রের নাম বিদ্যুৎ, মেয়ের নাম মিটার, তাহলে বলতো মেয়ের শাশুরি নাম কি হবে?

উত্তর: লোডশেডিং।

৮৬. কাকে আমরা ২ বার ডাক দিলে, সে মেয়ে থেকে হঠাৎ ছেলে হয়ে যায়?

উত্তর: মামা।

৮৭. কোন ধরনের ডিম চোখে দেখা যায় না?

উত্তর: ঘোড়ার ডিম।

৮৮. একটা মাথা কিন্তু ৩ টা পা, চললে বলি আগে আগে যা। থামলে বলি আমরা হায় হায়, প্রাণটা বুঝি এখন রাখা দায়। বলতো কি সেটা?

উত্তর: সিলিং ফ্যান।

৮৯. কোন সে প্রশ্ন যার উত্তর সব সময় পরিবর্তিত হতেই থাকে?

উত্তর: কয়টা বাজে।

৯০. কোন স্কুলে কখনো কোনো ছাত্র পড়তে যায় না ?

উত্তর: গার্লস স্কুলে।

৯১. দাদা মশাই ছাতা না নিয়ে বৃষ্টিতে বেড়াতে গেলেন, কিন্তু দাদা মশাই এর চুল ভিজেনি। এটা কিভাবে সম্ভব?

উত্তর: কারণ দাদু মশাই ছিলেন টাক মাথা।

৯২. কোথায় পরে যাওয়া অনেক সহজ, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন?

উত্তর: ঝামেলায় /প্রেমে।

৯৩. মানুষ আমাকে খাবার খাওয়ার জন্যই কেনে, কিন্তু তারা আমাকে কখনই খায় না। বলতো কি সেটা?

উত্তর: প্লেট এবং কাটলারি।

৯৪. আমি যখন যুবক থাকি, তখন আমি বেশ লম্বা। এবং আমি যখন বৃদ্ধ হয়ে যাই, তখন আমি বেশ ছোট। বলতো কি সেটা?

উত্তর: একটি মোমবাতি।

৯৫. আমার কিন্তু পা নেই, তার হাতও নেই, ডানাও নেই, তবে আমি আকাশে উঠে যাই। বলতো কি সেটা?

উত্তর: ধোঁয়া।

৯৬. কোন সে ফল, যে ফলের কোনও বীজ নেই। বলো দেখি দাদা, বলতে না পারলে তুমি হবে গাঁধা। বলতো কি সেটা?

উত্তর: নারিকেল

৯৭. কোন সে বাসা, যে বাসা কখনো ভাড়া দেওয়া যায়না?

উত্তর: ভালোবাসা।

৯৮. তোমাকে শুকিয়ে দিয়ে, সে নিজেই ভিজে যায়। বলতো কি সেটা?

উত্তর: টাওয়েল/গামছা।

৯৯. কোন চুড়ি পেট ভরে খাওয়া যায়?

উত্তর: খিচুড়ি।

১০০. সবকিছুই সে পাড়ি দিয়ে যায়, কিন্তু নদীর পাশে গেলেই সে থেমে যায়। বলতো কি সেটা?

উত্তর: রাস্তা।

আপনি যদি আরও অনেক ধাঁধা পেতে চান তবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সমস্ত ধাঁধা একসাথে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ।

আরও পড়ুন –  ব্যাড বয় এটিটিউড স্ট্যাটাস ও বাংলায় সেরা ক্যাপশন কালেকশন।

Comments